ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ত্যাগ, সংযম ও আত্মদানের উৎসব ঈদ উল আযহা` র নামাজ  অনুষ্ঠিত হয় জেলা ব্যাপী

প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ১৯ ০৭ ১৫   আপডেট: ১০ জুলাই ২০২২ ১৯ ০৭ ১৫

ত্যাগ, সংযম ও আত্মদানের উৎসব ঈদ উল আযহা' র নামাজ  অনুষ্ঠিত হয় জেলা ব্যাপী

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- প্রতি বছর আরবি মাসের ১০ ই জিলহজ ইদ উল আযহা উৎসব পালন করা হয় বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে। দেশের  পাশাপাশি বীরভূম জেলার বিভিন্ন স্থানে ও মুসলিম ধর্মাবলম্বী মানুষজন দলবদ্ধ ভাবে বা জামাতের সাথে নিজ নিজ এলাকার ঈদগাহ ময়দানে পবিত্র ইদ উল আযহা র নামাজ আদায় করেন।বিশেষ ভাবে উল্লেখ্য জেলা সদর সিউড়ি ঈদগাহ ময়দান, খুষ্টিগিরীতে হজরত আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর মাজার শরীফ প্রাঙ্গণ, পাথরচাপুড়িতে দাতা মেহবুব শাহ ওলীর মাজার শরীফ প্রাঙ্গণ,লোকপুর থানার খন্নি গ্রামে হজরত সৈয়দ শাহ তাজ ওলীর মাজার শরীফ প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে নামাজ আদায়ের চিত্র লক্ষ্য করা যায়। 
 খুষ্টিগিরী দরগাহ শরীফের মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন পীর হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানী এই পবিত্র ঈদ উল আযহা প্রসঙ্গে বলেন―
ঈদ-উল-আযহা উৎসব ― ত্যাগ, সংযম ও আত্মদানের উৎসব। ইব্রাহিম (আঃ) আল্লাহতালার আদেশ পালন তথা সন্তুষ্টি অর্জনের জন্য নিজ প্রিয় পুত্রকে কোরবানী করতে উদ্যত হয়েছিলেন। তাঁর আচরণে প্রমাণিত হয়েছিল পুত্রের ভালোবাসা থেকেও আল্লাহতালার প্রতি ভালোবাসা বড়। তাঁরই মহান ত্যাগের স্মৃতিতে মুসলিম জাতি প্রতি বছর ১০ই জিলহজ্জ্ব ঈদ-উল-আযহার নামাজ পাঠ করেন ও নিজ নিজ গৃহে পশু কোরবানী করেন। কোরবানীর পশুর গলায় ছুরি দেওয়ার আগে নিজেদের মধ্যে গুপ্ত পশুত্বের গলায় ছুরি দিতে হবে; বিসর্জন দিতে হবে কাম-ক্রোধ-লোভ-মোহ-পরনিন্দা-পরশ্রীকাতরতা। মানবতাবোধ-শৃঙ্খলাবোধ ও সম্প্রীতি রক্ষায় হতে হবে সচেষ্ট। তবেই সার্থক হবে উৎসর্গের উৎসব ― কোরবানী। বিশ্বময় বিরাজ করবে মহান আল্লাহপাকের মেহেরবানী।

ঈদ-উল-আযহার নামাজ শেষে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ও দূর দুরান্তের পুণ্যার্থীরা হজরতকে সালাম ও শ্রদ্ধা জানান। হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) ও তাঁর বংশধরগনের মাজার শরীফ  জিয়ারত করেন ভক্তেরা। শান্তিপূর্ণ পরিবেশে আজকের ঈদ উৎসব পালিত হওয়ায় মসজিদের ইমাম শামসের আলম সাহেব দরগাহ শরীফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।অনুরূপ ভাবে পাথরচাপুড়িতে দাতা মেহবুব শাহ ওলী, খন্নি গ্রামে সৈয়দ শাহ তাজ ওলী,গাইসাড়া শরীফে বোখারী বাবার মাজার,নাকড়াকোন্দায় বুড়ো দোওয়ান সাহেব সহ বিভিন্ন স্থানে অবস্থিত পীর ওলীদের মাজার শরীফ জিয়ারত করার চিত্র দেখা যায় ভক্ত অনুরাগীবৃন্দদের মধ্যে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর